রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিদেশ সফরে বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে জো বাইডেন। জি-সেভেন সম্মেলনে যোগ দিতে বুধবার লন্ডনে পৌঁছান তিনি। আট দিনের এই সফরে ইউরোপীয় নেতাদের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।

বুধবার স্থানীয় সময় বিকেলে সস্ত্রীক যুক্তরাজ্যে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়েল বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশ সফরে বের হলেন তিনি। পরে, মার্কিন সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে থাকা মার্কিন সেনা সদস্যরা।

এক বক্তব্যে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আবারও তাদের অবস্থানে ফিরে এসেছে। বিশ্বকে নেতৃত্ব দিতে তার দেশ প্রস্তুত বলেও জানান তিনি। এরপর, জি-সেভেন এর এবারের সম্মেলন যেখানে হবে সেই নিউকুয়েতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এখানে তাকে স্বাগত জানান ব্রিটিশ কর্তৃপক্ষ।

শুক্রবার প্রধানমন্ত্রী বরিস জনসন ও রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের। ৮ দিনের এ সফরে আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন দুই নেতা। অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনের মতো বিষয়গুলো আলোচনায় স্থান পাবে বলেও উল্লেখ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ