মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

পেছাচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো হবে বলে জানা গেছে। আগামী ১৯ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় পরীক্ষা নিলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পরীক্ষা পেছানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দুই-একদিনের মধ্যে এ বিষয়ে আলোচনা করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

উপাচার্য বলেন, লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন গুচ্ছে প্রাথমিক আবেদন করা যাবে। আগামী ১৬ জুন পর্যন্ত লকডাউন আছে। সে হিসেবে ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এরপর আবেদন যাচাই-বাছাইয়ের কাজ করতে। প্রাথমিক আবেদনের রেজাল্ট প্রকাশের পর চূড়ান্ত আবেদন শুরু হবে। যা করতে অনেক সময় প্রয়োজন। এসব কিছু বিবেচনায় পরীক্ষা পেছানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ