রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সবাই বলে টিকা দেবে, তবে কবে দেবে সেটা বলে না: মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা অনেক দেশের কাছে টিকা চেয়েছি। সবাই আমাদের বলে টিকা দেবে, তবে কবে দেবে সেটা বলে না।

বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী উপহার হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, করোনা প্রতিরোধে আমরা নানা দেশের কাছেই টিকা চেয়েছি। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রেজেনেকার টিকা চেয়েছি। তবে আমরা যুক্তরাষ্ট্রের রাডার স্কেলে নেই। যেসব দেশে করোনায় বেশি মারা গেছে, তাদের যুক্তরাষ্ট্র টিকায় অগ্রাধিকার দিচ্ছে। তবে আমাদের মারা গেছে মাত্র ১২ হাজার। তাদের চোখে এটা খুবই কম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও চেষ্টা করছেন। সেখানে ১৬৫৪ জন বাংলাদেশি টিকার জন্য হোয়াইট হাউজে চিঠি দিয়েছেন।

তিনি বলেন, দেশে করোনা টিকার যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। যেসব কোম্পানির সক্ষমতা আছে, পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে তারা উৎপাদনে যেতে পারে। উৎপাদনে সফল হলে পরবর্তীতে আমরা নিজেরাই টিকা রপ্তানি করতে পারবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ