রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

করোনার মধ্যেও দেশের উন্নয়ন থেমে নেই: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুহা. শাহাব উদ্দিন বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণজনিত মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কার্যক্রম স্থবির হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী দিকনির্দেশনায় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। কিছু কার্যক্রমে বিধিনিষেধ থাকলেও জনগণের স্বার্থে বিশেষ ব্যবস্থায় মেগাপ্রজেক্টসহ উন্নয়ন কার্যক্রম চলমান রাখা হয়েছে।

শুক্রবার (১১ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ত্রিমোহনী-দোহালিয়া জামে মসজিদ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নকালে এর গুণগতমান বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমানে সরকারি কাজে মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ সময় তিনি উপস্থিত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে, যথানিয়মে গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

ভিত্তিপ্রস্তরস্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহা. আজিম উদ্দিন সরদার, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মুহা. কামরান চৌধুরী এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ