রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদরাসা শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর শহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শহরের বাসন থানাধীন বারবৈকা এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে গাজীপুর থানার এসআই ফোরকান মোল্লা জানান।

নিহত সিয়াম (১০) ওই এলাকার জাকির হোসেনের ছেলে। সিয়াম স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

এসআই বলেন, সকালে বারবৈকা এলাকায় একটি বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে যায় সিয়াম। এ সময় তার ঘুড়িটি পাশেই একটি বিদ্যুতের তারে আটকে যায়।

‘এক পর্যায়ে সে লোহার রড দিয়ে আটকে পড়া ঘুড়িটি নামানোর চেষ্টা করে। এ সময় সিয়ামের হাতে থাকা লোহার রডটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয় এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ