মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

জেনিন শহরের হত্যাকাণ্ড ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাত্তাইয়া জেনিন শহরের হত্যাকাণ্ডকে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গোলাগুলিতে স্বশাসন কর্তৃপক্ষের দুই নিরাপত্তা কর্মকর্তাসহ তিন ফিলিস্তিনি নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর শাত্তাইয়া একথা বললেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জেনিন শহরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং এজন্য দখলদার সরকারকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল দিনের প্রথমভাগে জানিয়েছে যে, আযম ইয়াসির এলিউয়ি এবং তাইসির আইয়াসা নামে ফিলিস্তিনি সামরিক গোয়েন্দা সংস্থার দুই সদস্য ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি সেনাদের হামলায় জামিল মাহমুদ আল-আমুরি নামে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডের এক সদস্য নিহত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ