রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দোয়া মাহফিলে নাচলেন কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত-সমালোচিত মেয়র আবদুল কাদের মির্জার একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১১ জুন) বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়ার মাহফিল’-এ গানের তালে তালে নাচতে দেখা যায় তাকে।

নাচের দৃশ্যটি অনেকে ফেসবুকে লাইভ করেন, আবার অনেকে ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়র কাদের মির্জাকে ঘিরে তার অনুসারীরা গানের তালে তালে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কাদের মির্জাও হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন।

আলোচনা সভায় কাদের মির্জা ঘোষিত উপজেলার আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র কাদের মির্জা।

এতে মেয়রের অনুসারী আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদল, মোহাম্মদ ইউনুস, মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক কাউন্সিলর আবুল খায়ের, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন আক্তারসহ ৩০০-৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ