রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নির্বাচনে হেরে বিজেপিতে ভাঙণের সুর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিজেপি ভোটে হারার পর একে একে বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে ফিরছেন তারা। এদের মধ্যে বড় চমক দেখাতে যাচ্ছে তৃণমূল ছেড়ে ২০১৭ সালে বিজেপিতে যোগদান করা সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার (১১ জুন) কালীঘাটে গিয়ে তৃণুমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন মুকুল রায়। এরপরেই তৃণমূলে যোগ দেবেন মুকুল রায়সহ তার পূত্র শুভ্রাংশু রায়।

আনন্দবাজার জানায়, শুক্রবার (১১ জুন) পুত্র শুভ্রাংশুসহ ঘনিষ্ঠদের নিয়ে একটি বৈঠক করেন মুকুল। সেখানেই তার সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেছেন তিনি। গত কয়েক দিন ধরেই মুকুল বিজেপির থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন। বিজেপির কোনো বৈঠকেও যাননি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিধানসভার ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উত্তরের বিধায়কও নির্বাচিত হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ ২৪ ঘণ্টা জানায়, মুকুল রায় ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুকুল। ২০১৯ সালে লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির ১৮ আসন লাভের ক্ষেত্রে মুকুল রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্বীকারও করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।

তবে ২০২১-এর বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য বিজেপির একাংশের সঙ্গে মুকুলের সম্পর্ক খারাপ হতে শুরু করে। এদিকে হঠাৎ করে মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে হাজির হন মমতা ব্যানার্জীর ভাতিজা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুলে রায়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জি নিউজ জানায়, মুকুলের সঙ্গে রাজ্য বিজেপি সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গেছে । এ কারণেই আবার পুরনো দল তৃণমূলে ফিরে যাচ্ছেন মুকুল রায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ