রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ৫ কোটি টাকা দিল মোংলা বন্দর কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর করোনা তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান প্রদান করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে পাঁচ কোটি টাকার এই চেক তুলে দেন।

এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একসঙ্গে ঘর পেয়েছে প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন মানুষ। এ ছাড়া চলমান করোনা সংকটে আর্থিক সহায়তা দিয়ে কয়েক লাখ মানুষের পাশেও ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ সফল করতে মোংলা বন্দর কর্তৃপক্ষ হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স এবং করোনা সহয়তা তহবিলে পাঁচ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ