রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আরো কত দিন পরতে হবে মাস্ক? কী বলছে ‘ডব্লিউএইচও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ ছড়ানোর হার কখনো কমছে, কখনো বাড়ছে। তবে এ কথা বোঝাই যাচ্ছে যে, এখনই মহামারী করোনার এ পরিস্থিতি পুরোপুরি কেটে যাবে না। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আপাতত মাস্ক না ছাড়তেই পরামর্শ দিচ্ছেন। মনে রাখা জরুরি, মাস্ক ছাড়া কারো সামনে এসে পড়লে বিপদের আশঙ্কা যথেষ্ট।

সামনে হঠাৎ কেউ হাঁচতে বা কাশতে পারেন। সে সময়ে ঢাল হয়ে দাঁড়াতে পারে মাস্ক। তাছাড়া, উপসর্গহীন করোনা সংক্রমিত মানুষও আশপাশে অনেক রয়েছেন। তাদের সংস্পর্শে এলেও তো মাস্ক রক্ষা করতে পারবে আপনাকে। শুধু নিজেকে সুরক্ষিত রাখা নয়, আপনার থেকেও যাতে কোনো ভাইরাস না ছড়িয়ে পড়ে তার জন্যও মাস্ক দরকার। সব দিক থেকে সচেতন হলে, তবেই কমানো যাবে করোনা সংক্রমণের এ হার।

ডব্লিউএইচও বলছে সবার থেকেই করোনা সংক্রমণ ছড়ানোর প্রবণতা আটকানো জরুরি। না হলে মহামারী করোনার এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া কঠিন। মানুষ যত বেশি অসাবধান হবে, তত বার ভাইরাস নতুন রূপ ধারণ করতে পারে।

সূত্র : আনন্দোবাজার পত্রিকা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ