শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

জন্মদিন-বিবাহবার্ষিকী পালনের ব্যাপারে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আমিমুল ইহসান

জনৈক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ফতওয়া বিভাগে প্রশ্ন করেন, যদি আমি নিজের কিংবা স্ত্রী বা সন্তানের জন্মদিন অথবা বিবাহবার্ষিকী এভাবে পালন করি, ১। গরীবদের জন্য খাবার বিতরণ করি ২| সদকা দেই। ৩। নফল নামাজ পড়ি এবং অতীত ও ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া ইস্তেগফার করি ৪। একে অপরকে উপহার দেই তাহলে কি ইসলামি শরীয়তে ইহার অনুমতি আছে?

দারুল উলুম দেওবন্দের ফতওয়া বিভাগ থেকে নিম্নরূপ উত্তর প্রদান করা হয়, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী পালন পশ্চিমাদের (ইহুদী,খ্রিষ্টান) থেকে আসা প্রচলন। ইসলামি শরীয়তে এর কোনাে স্থান নেই।

হযরত মুহাম্মদ সা. ও সাহাবায়ে কেরামদের সন্তান জন্মলাভ করেছে, তাদের বিবাহও হয়েছে কিন্তু কোনাে বর্ণনায় পাওয়া যায় না, তারা বছর অতিবাহিত হওয়ার সময়কালকে কোনাে বিশেষ গুরুত্বারােপ করেছেন। কিংবা আনুষ্ঠানিকভাবে জন্মদিন বা বিবাহবার্ষিকী পালন করেছে।

গরীবদেরকে খাবার খাওয়ানাে, সদকা দেয়া, নফল নামাজ পড়া, দোয়া ইস্তেগফার করা, উপহার দেয়া অবশ্যই সওয়াবের কাজ কিন্তু এই কাজগুলাে নির্দিষ্ট একটি দিনেই কেন করতে হবে? এক দুইদিন আগে কিংবা পরে। করবে যাতে করে পশ্চিমাদের রীতি অনুসরণ করা সাব্যস্ত না হয়। এখানে দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত ফতওয়ার লিংক দেয়া হলাে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ