রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পূর্ব শত্রুতার জেরে হাসপাতালে ঢুকে রোগীর গায়ে আগুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মধ্যপ্রদেশ রাজ্যের একটি হাসপাতালে এক আহত এক রোগীর গায়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে এক যুবক ওই ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেন। ভয়ঙ্কর এ ঘটনা হাসপাতালের সিসিটিভিতে ধরা পড়েছে।

এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, রাজ্যের সাগর জেলায় ওই দুই ব্যক্তির মধ্যে মারামারি হয়। সেই মারামারিতে আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন একজন। এরপর হাসপাতালে ঢুকে আহত ওই ব্যক্তির গায়ে আগুন লাগান অপর ব্যক্তি।

দগ্ধ দামোদর করিরকে বুন্দেলখণ্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মিলন মাচে রজককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মিলন হাসপাতালে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিলেন। তার পর এক কোণে এসে আগুন ধরিয়ে দেন।

এর পরই দামোদরের কাছে গিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেন। গায়ে আগুন লাগতেই সেখান থেকে বেরনোর চেষ্টা করেন দামোদর। মিলনকেও তখন সেখানে থেকে পালাতে দেখা যায়।

সাগর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিক্রম কুশওয়া বলেন, আগুন ধরানোর জন্য পেট্রল ব্যবহার করেছিল অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ এবং আহতের বয়ানের ভিত্তিতে মিলনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ