রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবে না কেউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এবার হজে সীমাবদ্ধতা আরোপ করেছেন সৌদি আরব। এবার শুধু সৌদি নাগরিক ও সৌদিতে থাকা মোট ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে নিয়ে হজ অনুষ্ঠিত হবে। শনিবার সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

এই ঘোষণার ফলে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ না নিতে পারার বিষয়টি নিশ্চিত হলো। ফলে বাংলাদেশ থেকেও এবার হজে যেতে পারবেন না কেউ।

এ বিষয়ে শনিবার বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে‌ বলা হয়েছে, ‘সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।’

এর আগের বছরও করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। এ নিয়ে বাংলাদেশ থেকে হজে যেতে না পারার বিষয়টি লাগাতার দু বছর চালু রাখলো সৌদি সরকার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ