রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতের পুরনো ২ টাকার কয়েন থাকলেই মিলবে ৫ লাখ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পুরনো কয়েন ও নোটের চাহিদা বড়েছে। ৫ টাকার নোট ৩০ হাজার, ৫০০ টাকার নোট ১০ হাজার, আবার এক টাকার কয়েনের বদলে ২৫ লাখ টাকা পাওয়ার সুযোগ এসেছে। এবার পুরনো ২ টাকার কয়েন থাকলেই পেতে পারেন পাঁচ লাখ টাকা।

কিছু ওয়েবসাইটে পুরনো মুদ্রার ছবি আপলোড করে ঘরে বসেই পাওয়া যাচ্ছে অনেক টাকা। শুক্রবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শর্ত মেনে পুরনো ২ টাকার কয়েন বিক্রি করে মিলতে পারে ৫ লাখ টাকা। তবে যে কোনো ২ টাকার কয়েন দিলেই ৫ লাখ টাকা পাওয়া যাবে না। কোন ২ টাকার কয়েনে এই অর্থ পাওয়া যাবে তা জানানো হয়েছে। এখানে একমাত্র শর্ত হলো কয়েনটি হতে হবে ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭ এবং ২০০০ সিরিজের।

এজন্য প্রথমে কুইকার নামে এক ওয়েবসাইটে গিয়ে অনলাইন বিক্রেতা হিসেবে নিবন্ধন করতে হবে। এর পর কয়েনের ছবি তুলে সাইটে আপলোড করতে হবে। তার পর ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইল দিতে হবে। ওয়েবসাইটটি তখন মোবাইল নম্বর এবং ইমেইল যাচাই করবে।

এরপর একজন ক্রেতা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। তারপর আপনি শর্তাবলী অনুযায়ী কয়েন বিক্রি করে টাকা পেতে পারবেন। প্রসঙ্গত, ২ টাকার কয়েন ভারতে ১৯৮২ সালে চালু করা হয়েছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ