রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শিশু শ্রম দিয়ে কল্যাণকামী রাষ্ট্র হতে পারে না: নওফেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুশ্রম জিইয়ে রেখে কোনভাবে কল্যাণকামী রাষ্ট্র হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

শনিবার সকালে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ, চট্টগ্রাম আয়োজিত অনলাইন ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোপিত কল্যাণকামী রাষ্ট্রে শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি যেখানে কোন পিছিয়ে পড়া গোষ্ঠী থাকবে না। শিশুশ্রম জিইয়ে রেখে কোনভাবে কল্যাণকামী রাষ্ট্র হতে পারে না। এনজিও’রা তৃণমূল পর্যায়ে কমিউনিটি পার্টিসিপেশন স্যোসাল নেটওয়ার্ক গঠনে কাজ করেছে। ফলে নারীর ক্ষমতায়ন হয়েছে, মাতৃমৃত্যু হার কমেছে, বাল্যবিবাহ কমেছে।

তিনি আরও বলেন, গৃহকর্মে নিয়োজিত শিশুশ্রম বাড়ছে, এটি অনেকটা ক্রীতদাস প্রথার মতো, এ অবস্থা দূর করতে হবে। দরিদ্রতার সুযোগে শ্রম ও শিক্ষার বিনিময়ে শিশুদের অপব্যবহার বন্ধ করতে হবে।

পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য থাকবে না, মানবাধিকার নিশ্চিত হবে। বঙ্গবন্ধু প্রথম শিশু আইন ১৯৭৪ প্রণয়ন করেন। কল্যাণকামী রাষ্ট্র তৈরির ব্যাপারে সবাইকে নজর দিতে হবে। তিনি সমৃদ্ধি কর্মসূচি’র মাধ্যমে ২০২ টি ইউনিয়নে কিভাবে শিশুশ্রম থেকে শিশুদের বের করে আনা হয়, তার বর্ণনা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ