রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসলামফোবিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার আহ্বান ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

ইসলামোফোবিয়ার ক্রমবর্ধমান ইস্যুর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণ্য ও চরমপন্থীদের বিরুদ্ধে বিশ্বনেতাদের এখনই কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কানাডায় ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছাড়ানো ওয়েবসাইটগুলির বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া উচিত। কিছু আন্তর্জাতিক নেতা এবং পশ্চিমা দেশগুলির নেতৃত্ব এই বিষয়টি বুঝতে পারে না। এটিকে তারা মত প্রকাশের স্বাধীনতা বিবেচনা করে। এতচ এর মধ্যে সীমাবদ্ধতা না থাকার কারণে অন্যান্য মানুষ এ ঘৃণ্য থাবার শিকার হোন। লন্ডন ও কানাডায় ঘটে যাওয়া ইসলামফোবিয়ার ক্রমবর্ধমান ঘটনা এবং মুসলমানদের টার্গেট করার বিষয় এর জ্বলন্ত প্রমাণ।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমি এই বিষয়টি কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে তুলে ধরেছি। তিনি এই ইস্যুর গুরুত্ব সম্পর্কে অবগত আছেন। তিনি এমন একজন নেতা যিনি অনলাইন বিদ্বেষমূলক বক্তব্য এবং ইসলামফোবিয়ার বিষয়ে সচেতন। তবে অন্যান্য বিশ্বনেতাদেরও গুরুত্বটি বুঝতে হবে। সূত্র- ডেইলি পাকিস্তান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ