রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

উইঘুরে নির্যাতিত মুসলিমদের খবর প্রকাশ করে অ্যায়ার্ড জিতলেন ভারতীয় তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উইঘুর মুসলিমদের বন্দিশিবিরের খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার জিতেছেন মেঘা রাজাগোপালন নামের একজন ভারতীয় বংশোদ্ভূত তরুণী। মেঘা পুলিৎজারের আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে তার জিনজিয়াং সিরিজ নামক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেয়েছেন। খবর এনডিটিভির।

জানা যায়, ওই তরুণী তার উদ্ভাবনী তদন্তমূলক প্রতিবেদনে কয়েক হাজার মুসলমানকে আটক করার জন্য চীনের গোপন কারাগার এবং সে সম্পর্কিত বিশদ তথ্য উন্মোচিত করেছিলেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতীয় বংশোদ্ভূত এ তরুণী বলেন, তিনি পুরস্কার পাবেন এমন আশা করেননি। তাই অনুষ্ঠানটি প্রচারের সময় তিনি এটা দেখেননি। তবে অনুষ্ঠান চলা অবস্থায় তাকে ফোন দিয়ে জানানো হয়, তিনি এই পুরস্কার জিতেছেন।

২০১৭ সালে চীন জিনজিয়াংয়ের কয়েক হাজার মুসলমানকে আটক করার কিছুদিন পরে মেঘা রাজাগোপালন প্রথম একটি অভ্যন্তরীণ শিবির পরিদর্শন করেছিলেন। চীন তখন এ ধরনের ডিটেনশন ক্যাম্পের অস্তিত্ব স্বীকার করেনি।

মেঘা রাজাগোপালন তখন লিখেছিলেন, চীন সরকার তাকে চুপ রাখার চেষ্টা করেছিল। এরপর তার ভিসা প্রত্যাহার করে তাকে দেশ থেকে বের করে দিয়েছিল। বেশিরভাগ পশ্চিমা সাংবাদিকদের জন্য পুরো অঞ্চলে প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। মৌলিক তথ্য প্রকাশের বিষয়টি জটিলতার কারণে পরে স্তিমিত হয়ে পড়ে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ