মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

উত্তর মেসিডোনিয়ায় অভিবাসন-প্রত্যাশী ২০ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় শনিবার ২০ বাংলাদেশি অভিবাসন-প্রত্যাশীকে আটক করা হয়েছে। উত্তর মেসিডোনিয়ার স্থানীয় পুলিশ প্রশাসনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

স্থানীয় পুলিশ প্রশাসনের বিবৃতি অনুযায়ী, শনিবার নিয়মিত টহলের সময় একটি ভ্যান থেকে তাদের আটক করা হয়। সার্বিয়ার সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে নয়জনের বয়স আঠারো বছরের নিচে। তাদেরকে বহন করা ভ্যানের ড্রাইভার ছিলেন একজন উত্তর মেসিডোনিয়ান যার বয়স অনুমানিক ৪৪ বছর। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত শুক্রবার উত্তর মেসিডোনিয়া ও স্লোভেনিয়ার পুলিশের যৌথ প্রচেষ্টায় গ্রিস এবং মেসিডোনিয়ার সীমান্তবর্তী হাইওয়ে থেকে আরও ৫৯ জন অভিবাসন-প্রত্যাশীকে আটক করা হয়, যাদের মধ্যে ৪৩ জন ছিলেন পাকিস্তানের নাগরিক। এছাড়া ১৩ জন ছিলেন ইরিত্রিয়ার এবং তিনজন ছিলেন মালির। পাশাপাশি মানবপাচারের অভিযোগে ৩৩ এবং ৩৭ বছর বয়সী দুই সার্বিয়ান নাগরিককে আটক করে উত্তর মেসিডোনিয়ার পুলিশ প্রশাসন।

বর্তমানে আটক হওয়া এসব অভিবাসন-প্রত্যাশীকে মেসিডোনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জেভেলিয়াতে রাখা হয়েছে।

মেসিডোনিয়ার পুলিশ বলছে, এরা সবাই বলকান উপদ্বীপের সবচেয়ে দক্ষিণের দেশ গ্রিস থেকে মেসিডোনিয়াতে প্রবেশ করেছিলেন। তাই খুব শিগগিরই তাদেরকে গ্রিসে ফেরত পাঠানো হবে।

অবৈধভাবে ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালসহ সেনজেনভুক্ত বিভিন্ন দেশে অনুপ্রবেশের জন্য বর্তমানে বলকানের এ রুটটি ব্যাপক পরিচিতি পেয়েছে। বিগত কয়েক বছর ধরে তুরস্ক ও গ্রিস থেকে ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো সেনজেনভুক্ত দেশগুলোতে অনুপ্রবেশের লক্ষ্যে উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মতো বলকান পেনিনসুলার দেশগুলোকে অনেক অভিবাসন-প্রত্যাশী ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ