মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

কবি নজরুল ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের শুরু হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি'র নির্দেশনা অনুযায়ী পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চলছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে দ্রুত ক্লাস শুরুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

করোনা মহামারির কারণে বন্ধ থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত বছরের ২০ মার্চ। সংক্রমণ বাড়ায় তা পিছিয়ে এ বছরের ১৮ ফেব্রুয়ারি শুরু হয়। অনুষ্ঠিত হয় কলা অনুষদের দুটি পরীক্ষা। কিন্তু আবারো একই কারণে সরকারি নির্দেশনায় পরবর্তী সব পরীক্ষা স্থগিত করা হয়।

প্রায় চার মাস পর রোববার (১৩ জুন) স্বাস্থ্যবিধি মেনে আবার শুরু হলো পরীক্ষা। প্রথমদিনের পরীক্ষায় অংশ নেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা।

শুধু স্থগিত পরীক্ষা নয়, অনলাইনে শেষ হওয়া কোর্সগুলোরও পরীক্ষাও নেওয়া হবে বলে জানান শিক্ষকরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী বলেন, যেসব ক্লাস অনলাইনে সম্পন্ন করা হয়েছে, ঈদের (ঈদুল আজহা) পর থেকে রুটিন করে সেসব পরীক্ষা নেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা নেওয়ায় ছেলে-মেয়েদের যে মানসিক চাপ ছিল তা কমে যাবে। আমি বিশ্বাস করি, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন এভাবে পরীক্ষা নেওয়া শুরু হবে, তখন সকল শিক্ষার্থী একটা স্বস্তির নিঃশ্বাস নিবে।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আটটি বিভাগের চূড়ান্ত ১১টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষাও নেওয়া হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ