রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

'পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছপালা প্রাণীদেহের নিঃসরিত ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করছে প্রতিনিয়ত।

তিনি বলেন, একটি দেশের প্রাকৃতিক পরিবেশ যথার্থ রক্ষা করতে হলে মোট আয়তনের ২৫ ভাগ এলাকাজুড়ে বনায়ন ও বৃক্ষরাজি থাকতে হয়। কিন্তু বাংলাদেশে বনায়ন ও বৃক্ষরাজির সংখ্যা অনেক কম। অধিকন্তু অপরিকল্পিত নগরায়নে ও বাসস্থান নির্মানের কারণে দেশজুড়ে বনাঞ্চল ও সবুজ গাছপালা ব্যাপক হারে নিধন হচ্ছে৷ যার প্রভাবে গ্রীনহাউজ ইফেক্টসহ নানাবিধ প্রাকৃতিক দূর্যোগে প্রতিনিয়ত আক্রান্ত হতে হচ্ছে বাংলাদেশ। গাছ লাগানোর মাধ্যমে এই বিপর্যয় অনেকটা রোধ করা সম্ভব। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশ আর্থিকভাবেও লাভবান হবে। কাজেই প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।

সোমবার বিকেলে রাজধানীতে ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১’ উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহবান জানিয়ে মহানগর সভাপতি ইসমাইল খন্দকার বলেন, একটি দেশের প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য পর্যাপ্ত বনাঞ্চল খুবই জরুরী। কিন্তু দেশের বনাঞ্চলের পরিমান মাত্র ১৭ শতাংশ। যেখানে দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনাঞ্চল থাকা দরকার তা মোটেও নেই। তার উপর জাতির অমূল্য সম্পদ সুন্দরবনকে পরিকল্পিত ভাবে হুমকির মুখে ফেলে দেয়া হচ্ছে।

‘এছাড়াও প্রতিনিয়ত যে হারে গাছ কাটা হচ্ছে সে হারে গাছ লাগানো হচ্ছে না। ফলে প্রতিবছর আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে প্রতিবছরই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়। এসব প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে বেশী করে গাছ লাগাতে হবে।’

এসময় কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি ইসমাঈল খন্দকারের‌ সভাপতিত্বে ঢাকা মহানগরী উত্তরের বায়তুল মাল ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম, উত্তরখান থানা সভাপতি মাহতাব উদ্দিন আকুন্জি, ইয়াসিন আরাফাত, হৃদয় হাসান, মুহাম্মদ ফাহাদসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ