রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে শনিবার ওই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ত্রুটির কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

প্রসিকিউটর ক্যারল এতিয়েনে জানিয়েছেন, চার আসন বিশিষ্ট রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয়। এটি লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসের কাছে বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে। ইতোমধ্যেই সেখানে বিমান দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা উপস্থিত হয়েছেন।

এতিয়েনে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে তিনজন আরোহী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজনই প্রাণ হারিয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ২৯, ৫৩ এবং ৬১ বছর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ