রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিইসির নতুন সুর: করোনা বিবেচনা করে হবে ইউপি নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা বলেছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচনের আয়োজন করছি। যে সকল এলাকায় করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে করোনার ঊর্ধ্বগতি মাদারীপুরে নেই। এ জন্যই মাদারীপুরে নির্বাচন আয়োজন করছি।

সিইসি আরো বলেন, ভোটারদের মধ্যে দিন দিন ইভিএম এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এমনকি জনপ্রতিনিধিরাও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন। নির্বাচন সব জায়গায় স্থানীয় প্রশাসন আয়োজন করে থাকে। নির্বাচন কমিশন পাশে থেকে সহযোগিতা প্রদান করেন।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও আঞ্চলিক নির্বাচন কমিশনার মোস্তফা ফারুক, জেলা পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল, জেলা নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান প্রমুখ।

মাদারীপুরের শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ