মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

হাদীসে মাকবুল কি আমলযোগ্য, কী বলেন হাদিস বিশারদগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আব্দুর রহিম: গতকাল আমরা খবরে ওয়াহিদ সম্পর্কে জেনেছি। খবরে ওয়াহিদের প্রথম প্রকার হাদীসে মাকবুল। হাদীসে মাকবুল আমলযোগ্য হওয়া না হওয়ার দিক দিয়ে সাত প্রকার। আজ আমরা সে বিষয়ে জানব।

الحديث المقبول আমলযোগ্য হওয়া না হওয়ার দিক দিয়ে সাত প্রকার:

১. المحكم : الحديث المقبول إن سلم من المعاوضة أي لم يأت خبر يضاده فهو المحكم

অর্থ : যে হাদীসে মাকবুলের বিপরিতে কোন হাদীস নেই তাকে المحكم বলে।

২. المختلف فيه : الحديث المقبول إن عورض بمثله وأمكن جمعه فهو المختلف فيه .

অর্থ : যে হাদীসে মাকবুলের বিপরিতে কোন হাদীস আছে সত্য, তবে উভয় হাদীসের মাঝে সমন্বয় করা সম্ভব, তাকে المختلف فيه বলে।

৩. الناسخ: الحديث المقبول إن عورض بمثله ولم يمكن الجمع فالمتأخر تاريخا يسمى ناسخا.

অর্থ : যে হাদীসে মাকবুলের বিপরিতে কোন হাদীস থাকে ও উভয়ের মাঝে সমন্বয় সম্ভব নয়; এমতাবস্থায় (ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে) যে হাদীসটি পরের হাদীস বলে প্রমাণিত হয়; তাকে . الناسخ বলে।

৪. المنسوخ: والمتقدم تاريخا يسمى منسوخا.

অর্থ : আর যেটি পূর্বের হাদীস বলে সাব্যস্ত হবে, তাকে المنسوخ বলে।

৫. الراجح : الحديث المقبول إن عورض بمثله ولم يمكن الجمع فالمرجَّح يسمى راجحا.

অর্থ : যে হাদীসে মাকবুলের বিপরিতে কোন হাদীস থাকে ও উভয়ের মাঝে সমন্বয় সম্ভব নয়; এমতাবস্থায় যে হাদীসটি কোন দলীলে প্রাধান্য পায় তাকে الراجح বলে।

৬. المرجوح : و الآخر يسمى مرجوحا.

অর্থ : আর অপরটিকে المرجوح বলে।

৭. المتوقف فيه : الحديث المقبول إن عورض بمثله ولم يمكن الجمع فإن لم يعرف التاريخ ولا الترجيح يسمى المتوقف .

অর্থ : যে হাদীসে মাকবুলের বিপরিতে কোন হাদীস থাকে ও উভয়ের মাঝে সমন্বয় সম্ভব নয় এবং নস্খ বা প্রাধ্যন্য দেয়ার মত কোন পন্থাও নেই, তাকে المتوقف فيه বলে।

লেখক: সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মাদরাসা মানিকনগর, ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ