রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান হলো। দীর্ঘ ১২ বছর শাসন করার পর ক্ষমতা হারালেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির নবগঠিত জোট সরকার সংসদের অনুমোদন পাওয়ায় তার বিদায় ঘটল।

নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হলেন ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। তিনি দেশটির ১৩তম প্রধানমন্ত্রী হলেন।

জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী দুই বছরের জন্য তিনি মধ্যপন্থী ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নাফতালি বেনেট। তার পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে। ইসরায়েলের নতুন জোট সরকারে মোট আটটি দল রয়েছে। এর মাঝে ফিলিস্তিনপন্থী দলও রয়েছে।

এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলছে। তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন, তবুও সবকিছু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

উল্লেখ্য, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ