রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এ যুগের দু:শাসন: অবশেষে নেতানিয়াহু অধ্যায়ের অবসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এক যুগ পর অবসান হলো প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের দীর্ঘ শাসন।

গতকাল রোববার (১৩ জুন) নতুন জোট সরকার গঠনের পক্ষে ৬০-৫৯ ভোট দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। ফলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন নাফতালি বেনেত। আর লিকুদ পার্টির প্রধান হিসেবে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর পক্ষে ৫৯ ভোট পড়ে। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়েছে ৬০টি।

ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট তার স্থলাভিষিক্ত হবেন। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী দুই বছরের জন্য তিনি মধ্যপন্থী ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

রবিবার পার্লামেন্টে ভোটের সময় নীরব বসে ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন জোট সরকার অনুমোদন পাওয়ার পর বেনেত এর সঙ্গে হাত মিলিয়ে পার্লামেন্ট কক্ষ ছেড়ে যান তিনি। পরে কালো মাস্ক পরিহিত নেতানিয়াহু বিরোধী দলীয় নেতার আসনে গিয়ে বসেন।

নতুন জোট সরকার অনুমোদন পাওয়ার ফলে গত দুই বছরের মধ্যে ইসরায়েলে চারটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের চক্রের অবসান ঘটলো।ইসরায়েলের ৭৩ বছরের ইতিহাসে বেনেতের জোটের মতো অতীতে কোনও সরকার দেখা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ