রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কিডনি-লিভার ঠিকভাবে কাজ করছে না খালেদা জিয়ার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়ার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। এ কারণে তিনি বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন।

সোমবার (১৪ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও করোনা-পরবর্তী জটিলতায় খালেদা জিয়া ভুগছেন। মাসখানেক ধরেই তা সংবাদমাধ্যমকে জানানো হচ্ছিল। সংগত কারণে দেড় মাস পেরিয়ে গেলেও এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারছেন না বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ্য, ৯ মে করোনামুক্ত হওয়ার পর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। পুরনো রোগগুলো আরও জটিল হয়েছে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে জ্বরে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। চার দিন পর তা নিয়ন্ত্রণে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ