রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দিল্লির রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫৫ পরিবারের ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে দিল্লির এক রোহিঙ্গা ক্যাম্প সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত এ রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ফলে কয়েক শ’ মানুষ গৃহহীন হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত সমগ্র রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে। দিল্লির দক্ষিণাঞ্চলে অবস্থিত মদনপুর খাদার এলাকায় অবস্থিত এ রোহিঙ্গা ক্যাম্পের ৫৫টি জীর্ণ আশ্রয়কুটির ছাইয়ে পরিণত হয়। তবে আগুনে পুড়ে কেউ নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

২০১৮ সালে আগুনে পুড়ে ছাই হওয়ার পর দ্বিতীয়বারের মতো এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ভারতের দিল্লি শহরের ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫টি গাড়ির মাধ্যমে ছয় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে আল-জাজিরাকে রোববার টেলিফোনে বলেছেন সন্দিপ নামের এক ফায়ার সার্ভিসকর্মী।

আগুন পুরো রোহিঙ্গা ক্যাম্পকে বিধ্বস্ত করেছে। ৫৫ রোহিঙ্গা পরিবারের ঘর এ অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডের সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় শরণার্থীরা নিরাপত্তার জন্য দ্রুত বের হয়ে যান ও সাহায্যের জন্য চিৎকার করেন।

সূত্র: আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ