মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ন্যাটো-ইইউ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছেছেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো সামরিক জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে দুদিনব্যাপী সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় রোববার সেখানে পৌঁছান তিনি। যুক্তরাজ্যে জি–৭ সম্মেলন শেষে ব্রাসেলসে যান বাইডেন। সেখানে বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু তাঁকে স্বাগত জানান। সম্মেলনে ন্যাটোর ২৮টি সদস্য দেশের নেতারা যোগ দেবেন।

সম্মেলন উপলক্ষে ব্রাসেলসে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার তিন ঘণ্টা বৈঠকের পর ন্যাটো নেতারা যৌথ বিবৃতি দেবেন। এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ‘নতুন চ্যালেঞ্জ’ মোকাবিলায় তাঁর ন্যাটো মিত্রদের জন্য ওয়াশিংটনের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

আগামী বুধবার পুতিনের সঙ্গে বাইডেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। ন্যাটো সম্মেলনে মহাকাশ, সাইবার পরিসর ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ইস্যুতে আলোচনা হতে পারে।

বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকে সুলিভান বলেন, ইশতেহারে চীনকে নিয়ে বিস্তারিত কিছু জানানো হবে না। ভাষাও খুব বেশি উত্তেজনাপূর্ণ হবে না।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং সিরিয়া ও লিবিয়ায় তুরস্কের সেনা অভিযানের কারণে সৃষ্ট সংকট সমাধানে ন্যাটোর মিত্রদেশগুলো পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ