মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ওবায়দুল কাদের আমাকে বহিষ্কার করতে পারবে না: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, দল থেকে আমাকে বহিষ্কার করবে না। এটা যারা বলে তারা ঠিক নয়। ওবায়দুল কাদের সাহেব আমাকে বহিষ্কার করতে পারবে না।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার হলরুমে এক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে চিটিং বলে মন্তব্য করে কাদের মির্জা বলেন, আমাকে দুই-তিন দিন ফোন দিয়ে ধন্যবাদ দিছে। আমার নেতা বলে। ওরে চিটিং, তুই সব খাইছো। ওবায়দুল কাদের বইমেলায় বই তুলতে দেই নাই, তুই আমারে চাঁদাবাজ বানাইছোত, গাড়ি বন্ধ করে দিছো। তোরা সব অপরাজনীতির হোতা।

মেয়র বলেন, নেত্রীর সহযোগিতায়, নেত্রীর ছায়ায় আজকে আমি বেঁচে আছি। সবাই আমার বিরুদ্ধে লেগেছে? কেন সাহস করে সত্য কথা বলেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাদের মির্জা ঘোষিত পৌরসভা আ.লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহীদুর রহমান তুহিন প্রমুখ।

উল্লেখ্য, প্রতিপক্ষের অনুসারীদের গ্রেফতারের দাবিতে বুধবার (১৬ জুন) থেকে কোম্পানীগঞ্জে কাদের মির্জা ঘোষিত অবরোধ কর্মসূচি চলবে। এর আগে, সোমবার (১৪ জুন) সকাল পৌনে ৯টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে তিনি এ অবরোধের ঘোষণা দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ