মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ব্যবসায়ীরা যদি সৎ না হয়, তাহলে আল্লাহ বিচার করবে: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ব্যবসায়ী-মিলাররা যদি সৎ না হয় তাহলে দেশের ভাগ্যের উন্নয়ন হয় না। তারা যদি সৎ না হয়ে লাভ বেশি করতে চায় এবং মানবতাবিরোধী কাজ করে, তাহলে আল্লাহ্ বিচার করবে।

এ সময় তিনি খাদ্য অধিদফতরের সঙ্গে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করলে মিল মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সাইলোর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যারা (চালকল মালিক) চুক্তি করেছে, তাদের চাল দিতে হবে। চাল না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে যেমন চাল দেবে, তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতি বছর মুখ বাড়ছে। কিন্তু জমি কমে যাচ্ছে। ১০ লাখ রোহিঙ্গাকে পুষতে হচ্ছে। প্রতি বছর আরও ২০ হাজার রোহিঙ্গা জন্ম নিচ্ছে। এদের খাওয়াতে হচ্ছে। সার্বিক চিন্তা করলে আমরা স্বয়ংসম্পূর্ণ বটে। তবে ব্যবসায়ী-মিলাররা যদি সৎ না হয় তাহলে দেশের ভাগ্যের উন্নয়ন হয় না। তারা যদি সৎ না হয়ে লাভ বেশি করতে চায় এবং মানবতাবিরোধী কাজ করে, তাহলে আল্লাহ্ বিচার করবে।

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ৩৫ লক্ষ মেট্রিক টন ধারণক্ষমতা রাখার জন্য আরও ৩০টি সাইলো একনেকে পাস হয়েছে। আরও পাঁচটি সাইলো প্রক্রিয়াধীন রয়েছে। এগুলোর দরপত্র হয়ে গেছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, সাইলোর নির্মাণ কাজ প্রকল্পের পরিচালক রেজাউল করিম ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ