মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

রাজধানীতে গাড়িতে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার আরএস সি এন জি পাম্পে একটি ট্রাকে গ্যাস নেয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রাকটিতে থাকা এক নারী নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর ।

সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। হাজারীবাগ থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সজল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই সজল জানান, বেড়িবাঁধ এলাকার ওই সিএনজি পাম্পে একটি ট্রাক কয়েকজন নারীকে নিয়ে আসে। ট্রাকে গ্যাস নেয়ার সময় সবাই নেমে গেলেও ওই নারী ট্রাকের ভেতরেই বসে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী পেশায় শ্রমিক ছিলেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আমরা জানতে পেরেছি হাজারীবাগের বেড়িবাঁধ একটি পাম্পে ট্রাকে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত এক নারীকে ঢামেকে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ