মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

শাইখ আস-সুদাইসের সঙ্গে পাকিস্তান ও আফগান মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: হারামাইন শারিফাইনের পাবলিক প্রেসিডেন্সি প্রধান শাইখ ড. আবদুর রহমান আস-সুদাইসের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. নূর-উল-হক কাদরী এবং আফগানিস্তানের হজ, অনুদান ও গাইডেন্স মন্ত্রী শেখ মুহাম্মদ কাসিম হালিমী।

এ শুক্রবারের এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মসজিদে হারামের ইমাম ও খতিব শাইখ ড. সালেহ বিন হামেদ, দেশটিতে অবস্থানরত আফগান রাষ্ট্রদূত আহমদ জাভেদ মুজাদ্দেদী, ওআইসির আফগান রাষ্ট্রদূত ড. শফিক এবং পাকিস্তান ইসলামিক আদর্শিক কাউন্সিলের প্রধান ডা. কিবলা আয়াজ প্রমুখ। বৈঠকে শাইখ আস সুদাইস আফগানিস্তান শান্তি সম্মেলনের ইতিবাচক সিদ্ধান্তের জন্য পাকিস্তান ও আফগানিস্তানের মন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন।

শাইখ আস সুদাইস বলেন, বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, যুদ্ধরতদের মধ্যে পুনর্মিলনকে সমর্থন এবং আফগান সংকটের ব্যাপক ও স্থায়ী সমাধানের জন্য প্রশংসনীয় প্রচেষ্টা করেছেন।

তিনি বলেন, সৌদি আরব সর্বদা সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরোধিতা, মুসলমানদের সমস্যা সমাধান, ইসলামকে প্রসার করা, সংযমীকরণ, সংযম ও শান্তির নীতিগুলি উদ্ভাবন এবং সমস্যার সমাধান করে আসছে। সহিংসতা, বেসামরিক মানুষের উপর হামলা এবং সকল প্রকার সন্ত্রাসবাদ ও চরমপন্থার দ্বারা উদ্ভূত আত্মঘাতী হামলা ইসলামের মূল উদ্দেশ্যের পরিপন্থী। তিনি আফগানিস্তানে আইন শৃঙ্খলা রক্ষা ও পুনর্মিলনের প্রচারের জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ