মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

হজে যেতে ২৪ ঘণ্টায় ৪ লাখ আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে হজ পালনে গত বছরের মতো এবারও সীমাবদ্ধতা থাকায় অনেকে হজে যেতে পারছেন না। এরপরও গত চব্বিশ ঘণ্টায় ৪ লাখের বেশি মানুষ হজে যাওয়ার জন্য আবেদন করেছেন।

আজ মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানায়। হজে যেতে প্রথম দিনেই ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী রেজিস্ট্রেশন করেছেন।

দেশটির মন্ত্রণালয় জানায়, হজ করতে যারা আগে আবেদন করবেন তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে এমনটি নয়। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হবে। সেখানে সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।

এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, বিদেশি নাগরিকদের জন্য এবার হজ করার সুযোগ নেই। তবে সৌদি আরবে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ হজের সুযোগ পাবেন। আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ