মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

হানিফ ফ্লাইওভারে কার আটকিয়ে হেনস্তা, গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর শনির আখরা থেকে কিশোর গ্যাং রক কিং গ্রুপের ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলো- ইমন আহম্মেদ শুভ, সুমন মিয়া, আজাহারুল ইসলাম ওরফে দোলন, অন্তর হোসেন মোল্লা ও নাজমুল হাসান ওরফে সৈকত।

শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় গেল সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সুইচ গিয়ার, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন ও ৫টি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস মঙ্গলবার জানান, গত ১৬ মে সন্ধ্যায় রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর জয় কালী মন্দিরের কাছে একটি প্রাইভেটকারের গতিরোধ করে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা গাড়ির চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে শারীরিকভাবে আক্রমণের জন্য উদ্ধত্য হয় এবং গাড়িতে আঘাত করে। এ সময় ওই গাড়িতে একজন ভদ্রলোক তার স্ত্রী এবং সন্তানসহ অবস্থান করছিলেন। ওই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে।

গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই কিশোররা রক কিং কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ