মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬০, নতুন শনাক্ত ৩৯৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট আট লাখ ৩৭ হাজার ২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৬৭৯ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৭৩ হাজার ৭৫২ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫১৩ টি ল্যাবে ২৩ হাজার ৮০৭ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৩ হাজার ৯৬৭ টি। নমুনা শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৬০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ২৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে নয় হাজার ৫৪৩ জন ও নারী তিন হাজার ৭৩৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন ও ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ছয়জন, রংপুর বিভাগে চারজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছে। এ ছাড়া সরকারি হাসপাতালে ৪৬ জন, বেসরকারি হাসপাতালে নয়জন ও বাসায় পাঁচজন মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ