রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। এসময় পরিবহন মালিকরা বিআরটিএ-এর যোগসাজশে সাধারণ যাত্রীদের কষ্টার্জিত অর্থ লুটপাট করছে উল্লেখ করে চালক ও শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ ১২ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৫ জুন) বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহা. ইনসুর আলী বলেন, লকডাউনে শিল্পপ্রতিষ্ঠান, অফিস-আদালত খোলা। পরিবহনে গাদাগাদি করে যাত্রী নেয়া হচ্ছে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি পালন বা জীবাণুনাশক ব্যবহারের কোনো বালাই নেই। শ্রম আইন অনুযায়ী মালিক কর্তৃক পরিবহন চালক ও শ্রমিকদের নিয়োগপত্র দেয়ার কথা। কিন্তু শ্রমিকদের তা দেয়া হয় না।

তিনি আরও বলেন, পরিবহন-শ্রমিকদের কাছ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং তাদের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়নগুলো দীর্ঘদিন ধরে শ্রম আইন পরিপন্থী চাঁদা উত্তোলন করে অবৈধ সম্পদের মালিক হওয়া শ্রমিক ফেডারেশনের নেতা ও তাদের পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের হিসাব যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

নেতারা কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক পরিবহন-শ্রমিকদের আগামী এক বছর পর্যন্ত রেশন প্রদানের ব্যবস্থা করা, অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন-শ্রমিকদের কোভিড-১৯ প্রতিরোধক টিকাদান এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ঘোষিত পরিবহন-শ্রমিকদের ন্যায়সঙ্গত ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

শ্রম আইন অনুযায়ী এবং সরকার ঘোষিত প্রজ্ঞাপন মোতাবেক মালিক কর্তৃক পরিবহন-শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং বেতন-ভাতা পরিশোধ, অবৈধ চাঁদা আদায়কারীদের গ্রেফতার করাসহ ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে মাসব্যাপী বিভিন্ন জেলা ও উপজেলায় পরিবহন-শ্রমিক সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ