মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘জাতির এই দুর্দিনে মুফতি ওয়াক্কাস রহ. এর প্রয়োজন জাতি হারে হারে অনুভব করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির এই দুর্দিনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর মত দূরদর্শী আলেম ও রাজনীতিবিদের প্রয়োজন জাতি হারে হারে অনুভব করছে। যখনই কোন জাতীয় সংকট দেখা দিত, তিনি উলামায়ে কেরামকে একত্রিত করে তা থেকে উত্তরণের ব্যবস্থা করতেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে মুফতি ওয়াক্কাস রহ. স্মরণসভায় জমিয়ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

আজ বুধবার (১৬ জুন) বিকাল ৪টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর উদ্যোগে কুমিল্লা কান্দিরপাড়স্থ জান্নাতুল বাকি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল মহানগর সভাপতি মুফতি মুনীরুল হক কাসেমীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আরও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি ওয়াক্কাস রহ. এর সুযোগ্য উত্তরসুরী মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম,খেলাফত মজলিস কুমিল্লা জেলা দ.এর সভাপতি মাওলানা শরাফত আলী, মাওলানা সার‌ওয়ার আলম ভূঁইয়া, মাওলানা খলিলুর রহমান, মাওলানা জসিমউদ্দিন বিজয়পুরী, হাফেজ মাওলানা নুরুল হক সিরাজী, মুফতি আমিনুল ইসলাম শফি, মাওলানা আবুল কাশেম, হাফেজ আমান শাহ প্রমুখ।

বক্তারা আরো বলেন, তিনি দেওবন্দী চিন্তা চেতনা লালন করে প্রকৃত ইসলামের বাণী সর্বস্তরের মানুষের নিকট পৌঁছে দিতে এবং মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন।

পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ