মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

জাতি খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভ্রান্তির অবসান চায়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বিএনপি প্রতিহিংসা ও বিদ্বেষের যে রাজনীতি শুরু করেছিল তারই ধারাবাহিকতা ১৫ আগস্ট খালেদা জিয়ার ‘ভুয়া’ জন্মদিন পালন।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্যপদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

একটি রিটের প্রেক্ষিতে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের বিষয় নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে অনেকাংশে একমত পোষণ করে ওবায়দুল কাদের বলেন, কারও কারও ক্ষেত্রে প্রকৃত জন্ম তারিখ আর সার্টিফিকেটের জন্ম এক নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে প্রশ্ন রেখে বিএনপি নেতাদের কাছে জবাব চেয়ে বলেন, তাই বলে কি কারও পাঁচটি জন্ম তারিখ থাকবে?

জাতির সবচেয়ে কষ্টের দিন- জাতীয় শোক দিবসে হঠাৎ করেই ভুয়া জন্মদিন পালন, উৎসব করে কেক কেটে বিএনপির প্রতিহিংসা আর মিথ্যাচারের রাজনীতির বিকৃত উদাহরণ বলেও মনে করেন ওবায়দুল কাদের।

জাতি খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভ্রান্তির অবসান চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে প্রমাণ করতে হবে ১৫ আগস্ট খালেদা জিয়ার সত্যিকার জন্মদিন কি না।

বিএনপি ক্ষমতায় আসার পর শোক দিবসে ভুয়া জন্মদিন পালন শুরু করা শোক দিবসকে কটাক্ষ করারই নামান্তর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রমাণ করেছে যে, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ