মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

রাজতন্ত্রবিরোধী আন্দোলনের দায়ে সৌদিতে এক কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মঙ্গলবার  রাজতন্ত্রবিরোধী আন্দোলনের দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরে ছয় বছর আগে আটক এক কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।

মুস্তাফা বিন হাশেম বিন ঈসা আল-দারভিশ নামে ওই কিশোরের বিরুদ্ধে রাজতন্ত্রবিরোধী উসকানি এবং শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ এনেছিল রিয়াদ।

বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওই কিশোরের মুক্তির দাবি করে আসছিল। মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে।

এতে বলা হয়েছে— মুস্তাফা বিন হাশেম বিন ঈসা আল-দারভিশ নামে এই কিশোরের মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম প্রদেশে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি সরকারের অভিযোগ, মুস্তাফা দেশটির সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলেছিল, সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার জন্য একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলেছিল এবং উসকানি দিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করেছিল।

সৌদি সরকারের এসব অভিযোগ মানবাধিকার সংগঠনগুলো প্রত্যাখ্যান করে কিশোর মুস্তাফার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। কিন্তু সৌদি সরকার এসব আহ্বানকে উপেক্ষা করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ