মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দুই মাসে ৩০টি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তলেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন-টাওয়ারে হামলার জেরে আফগানিস্তানে আক্রমণ করে মার্কিন বাহিনী। প্রায় দুই দশকের যুদ্ধ-বিধ্বস্ত দেশটি থেকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সকল বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটো সেনা প্রত্যাহার শুরু করেছে।

এই সেনা প্রত্যাহারের মধ্যে শক্তির লড়াইয়ে অবতীর্ণ হয়েছে তালেবান ও সরকারি বাহিনী। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আফগানিস্তানের সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে অন্তত ৮০টি জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।

স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে, এই শক্তির লড়াইয়ে কোথাও তালেবানরা এগিয়ে আছে আবার কোথাও এগিয়ে আছে সরকারি বাহিনী।

আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, গত দুই মাসে তালেবানের কাছে আফগানিস্তানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ এলাকার পতন হয়েছে।

তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, আফগানিস্তানের ৪০৭টি জেলার মধ্যে ৯০টি জেলা এখন পুরোপুরি তালেবানের দখলে। অন্যদিকে, আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ৬৪টি জেলা। বাকি অঞ্চলগুলো তালেবান ও সরকারি বাহিনী একে অপরের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে না।

জাতিসংঘের তথ্য বলছে, আফগানিস্তানের ৫০ থেকে ৭০ শতাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রনে। রাজধানী সন্নিকটে পৌঁছে গেছে তালেবান। কাবুল থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছেন তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ