মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘পাচারের সময়’ মেক্সিকো থেকে ২২ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেক্সিকো-ভেরাক্রুজ হাইওয়ে দিয়ে পাচারের সময় ২২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। পুয়েবলা শহর থেকে ৪৫ মিনিট দূরের পথ পালমার ডি ব্রাভোর কাছে তাদের পাওয়া যায়।

স্টেট পুলিশ অ্যান্ড পার্সোনাল অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম)-এর বিবৃতিতে বলা হয়েছে, এই ২২ জনের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগীদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের সবাইকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকান প্রশাসন। এর আগে গত সপ্তাহে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিসহ মোট ৪৩৯ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করে লিবিয়ান কোস্ট গার্ড।

রাবারের ডিঙি নৌকায় করে ওই অভিবাসী প্রত্যাশীদের পাচার করা হচ্ছিল। তারা সবাই এশিয়ান এবং আফ্রিকান নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাড়ে চার হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন উপায়ে ইউরোপে প্রবেশ করেছেন। গত বছর সবচেয়ে বেশি মানুষ গেছেন ইতালিতে-৪ হাজার ১৪১ জন। পাশাপাশি ২৮০ জন গেছেন মালটায়, ৮১ জন স্পেনে, ৮ জন গ্রিসে।

এছাড়া একই বছর পশ্চিম বলকান (ডব্লিউবি) দেশগুলোর মধ্য দিয়ে প্রবেশের সময় ৮ হাজার ৮৪৪ জন বাংলাদেশিকে ট্র্যাক করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ