মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মার্কিন সেনারা চলে গেলে আফগান বাহিনী পাঁচদিনও টিকতে পারবে না: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক>

আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা মেসবাহ বলেছেন, মার্কিন সেনারা আফগান ছাড়লে আফগান সেনারা তালেবানের সামনে ৫ দিনও টিকতে পারবে না।

উর্দু নিউজ জানায়, গজনির স্ব-ঘোষিত তালেবান নেতা মোল্লা মিসবাহ এএফপিকে তালেবানের নিয়ন্ত্রণাধীন জেলার একটি হাসপাতালে আমন্ত্রণ জানায়। সেখানে তার দেয়া এক সাক্ষাৎকা বলেন, আমেরিকানরা পরাজিত হয়েছে। তালেবানদের এই পদক্ষেপের আলোকে পূর্বাভাস দেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর আন্তর্জাতিক সহযোগীরা আফগানিস্তান ছাড়ার পরে তারা দেশের শহরগুলিতে আক্রমণ শুরু করবে।

আফগান কর্মকর্তারা দাবি করেছেন, তারা তালেবানদের পরাস্ত করতে সক্ষম, কারণ তালেবানের কাছে ভারী অস্ত্রের অভাব রয়েছে। আফগান সেনাবাহিনীর বিমান হামলার ঝুঁকিতে রয়েছে তালেবানরা।

তবে, তালেবানরা সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী। বায়ডেনের দেয়া সেপ্টেম্বরের শেষ সময়সীমার মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে সরে যাওয়ার সাথে সাথেই তারা তাদের কার্যক্রম শুরু করবে।

নিকটবর্তী কারাবাগ জেলার তালেবান কমান্ডার ক্বারী হাফিজুল্লাহ হামদান বলেছেন, প্রত্যেকেই এ কথা জানে, আমেরিকান ও তাদের ন্যাটো মিত্র আর কাবুল প্রশাসন শতভাগ পরাজিত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালেবানের এ মন্তব্যের কোনো জবাব দেয়া হয়নি এখন পর্যন্ত। সূত্র: উর্দু নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ