মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

'সব ঠিক থাকলে জুলাই মাস থেকে ফের গণটিকা দেয়া শুরু হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাস থেকে আবারও গণটিকা দেয়া শুরু হবে-এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধনমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব। তিনি বলেন, সিলেকটিভ নয়, অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রয়োগ করা হবে।

আহমেদ কায়কাউস তিনি জানান, ১৪ হাজার কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। পৃথিবীতে যারাই ভ্যাকসিন তৈরি করছে, সবার সাথেই যোগাযোগ করছে বাংলাদেশ৷ এর মধ্যেও এখন পর্যন্ত সবচেয়ে কম দামে ভ্যাকসিন কেনা হয়েছে৷ শিগগিরই বড় আকারে ভ্যাকসিন মিলবে বলে আশা করা হচ্ছে৷

তিনি আরো জানান, সেলার্স মার্কেট হয়ে গেছে ভ্যাকসিনের বিষয়টা৷ অগ্রিম কিছু বলা হলে অনেক দেশ রেগেও যাচ্ছে বলে জানান তিনি। ভ্যাকসিন উৎপাদক দেশগুলো প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন করছে না৷

এ সময় লকডাউনের বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, পুরোদেশ একসাথে লকডাউনের সম্ভাবনা নেই। সংক্রমণ বাড়লে স্থানীয়ভাবে লকডাউন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ