শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এসএসসি পরীক্ষার বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এসএসসি পরীক্ষার বিষয়ে এই মাসেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার সরকারি বাসভবন থেকে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে সন্তানদের মানসিক বিকাশে অভিভাবকদেরই ভূমিকা নিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিকল্প উপায়ে অনলাইন বা টিভির মাধ্যমে শতকরা ৯৩ ভাগ শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত আছে বলে জানান দিপু মনি। তিনি বলেন, যে সাত ভাগ শিক্ষার্থী পর্যন্ত পাঠদান পৌঁছানো যাচ্ছে না স্কুল খুললে তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার পরিকল্পনা করছে।

সংক্রমণ বাড়ে এমন দায়িত্বহীন কাজ করে, আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন মন্ত্রী। কেবল শিক্ষার্থী নয়, বাড়িতে থেকে অন্যদেরও ডিজিটাল আসক্তি তৈরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ থেকে মুক্তি পেতে সবাইকে সজাগ থাকতে হবে।

মেডিক্যাল শিক্ষার্থীদের টিকাদান শেষে এ সপ্তাহেই আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে বলেও আশার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ