শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঢাকার সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাত জেলায় বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করেছে সরকার। এই সাত জেলায় লকডাউন ঘোষণার কারণে মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে ঢাকার সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুন) রাতে এ ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি।

এর আগে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করা হয়। মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত ওই সাত জেলায় এই বিধিনিষেধ (লকডাউন) কার্যকর হবে।

লকডাউন চলাকালে এই সাত জেলার অন্তর্গত কোনো জায়গায় ট্রেনও থামবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্যে যেতে যদি কোনো লকডাউন এলাকা পড়ে সেখানে ট্রেন থামবে না, যাত্রী উঠাবে না, নামাবেও না। লকডাউন এলাকা ক্রস করে ট্রেন গন্তব্যে যাবে।

এর আগে সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় বিধিনিষেধ (লকডাউন) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ