শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

ঢাকায় ইয়াবাসহ মাদক চোরাকারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিপুল ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকাল সোয়া তিনটার দিকে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় অভিযান চালায়। অভিযানে নয় হাজার ৭৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রহিম নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুর রহিম র‌্যাবকে জানায়, তিনি একজন পেশাদার মাদক চোরাকারবারি। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ