শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

‘নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরার হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ওমর ফারুক ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর থেকেই স্থানীয় কিছু পাহাড়ী সন্ত্রাসী হুমকি দিতে থাকে। গত শুক্রবার রাত সাড়ে আটটায় মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

মাওলানা ইমতিয়াজ বলেন, আমরা যে কোনো হত্যাকাণ্ডের বিরোধী। তবে ওমর ফারুক ত্রিপুরাকে যেভাবে ইসলাম গ্রহণের কারণে হত্যা করা হয়েছে তা আমাদেরকে ভীষণ উদ্বিগ্ন করে তুলছে। স্থানীয় সূত্রে আমরা জেনেছি যে, পাহাড়ী অঞ্চলে নওমুসলিমরা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। ওমর ফারুক যার নির্মম শিকার হয়েছেন।

মাওলানা ইমতিয়াজ আরও বলেন, আমরা সরকারকে ওমর ত্রিপুরার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাথে সাথে নওমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ