মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২২ জুন) বুয়েটের একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের বেশ কয়েকটি জেলায় লাকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হবে না। তাই একাডেমিক কাউন্সিল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, একাডেমিক কাউন্সিলে নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে পরীক্ষার নতুন তারিখ। পরবর্তীতে নোটিশ দিয়ে তা জানিয়ে দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ