বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

মুগদায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদা থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে দুই কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা-পুলিশ। গ্যাং দুটি হল- চাঁন-জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপ।

গ্রেফতারকৃতদের নাম- চাঁন-জাদু গ্রুপের নেতৃত্বদানকারী মো. জাদু, মো. রবিন ও নয়ন ইসলাম শুভ এবং ব্যান্ডেজ গ্রুপের মো. হিরা ও মো. রিপন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান উপ-পুলিশ কমিশনার (মতিঝিল) মো. আ. আহাদ, পিপিএম (বার)।

তিনি বলেন, মতিঝিল এলাকায় দুটি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। গ্যাং দুটি হল- চাঁন জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপ। মতিঝিল বিভাগ এ গ্যাং গ্রুপের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে তাদের একটা তালিকা প্রস্তুত করেছে। তালিকাভুক্ত সকলকে গ্রেফতারে মতিঝিল বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হতো। এ সকল কিশোর রাস্তায় চলাচলরত মেয়েদের ইভটিজিং করত।

এ গ্যাং ২টির সদস্যরা বিভিন্ন অনলাইন গেমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ প্রদান করে। গ্যাং এর সদস্যরা চুরি, ছিনতাই ও সিঁধেল চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত হয় মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

-এএ