শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

পানির মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে জাতির এই মহাসংকটে ঢাকা ওয়াসা কর্তৃক পানির মূল্যবৃদ্ধি জনসাধারণের ওপর চাপ বৃদ্ধি করবে বলে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

নেতৃদ্বয় আজ শনিবার (২৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আরো বলেন, করোনা মহামারীর কারণে অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে ব্যবসায়িকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। আর অনেক মানুষ আছেন কর্মহারা অবস্থায়। এই অবস্থায় পানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর অমানবিক আচরণ বলে মনে করছি। পাশাপাশি মানুষের ওপর অর্থনৈতিক চাপ‌ও বৃদ্ধি করবে। তাই এর প্রত্যাহার জরুরি।

নেতৃদ্বয় আরো বলেন, ওয়াসার এমডি প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা বেতন পান এবং দেশের বাহির থেকে দায়িত্ব পালন করছেন। তিনি কিভাবে মানুষের সুখ-দুঃখ বুঝবেন।

নেতৃদ্বয় বলেন, ওয়াসা কর্তৃপক্ষের প্রয়োজন ছিল পানির মান উন্নয়ন করা। কিন্তু তারা তা না করে মানুষের ওপর পানির মূল্যবৃদ্ধি করে জীবনযাত্রা আরো কঠিন করে দিয়েছে। নেতৃদ্বয়, পানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের জন্য ওয়াসা কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ